মার্চেই এসেছে আইওএস ১৬.৪ আপডেট৷ তবে সব অঞ্চলেই আপডেট পৌছায়নি৷ কিন্তু নতুন আপডেট নিয়ে সবার মধ্যেই উত্তেজনা রয়েছে৷ নতুন এই আপডেটে কি কি ফিচার সংযুক্ত হয়েছে? তা একটু দেখে নেওয়া যাক:
- নতুন আপডেটে ২১ টি নতুন ইমোজি যুক্ত হয়েছে। ইমোজির সংযোজন চ্যাটিং এ বৈচিত্র্য আনবে বলেই তারা এমনটা করেছে।
- কথা বলার ক্ষেত্রে ভয়েস আইসোলেশন ফিচার যুক্ত করা হয়েছে৷ কাউকে কল দিয়ে কথা বললে অডিও এখন আরও স্পষ্ট শোনা যাবে৷
- ডুপ্লিকেট ছবি যদি ফটো অ্যাপে থাকে তবে তা ক্লাউড অ্যাপে আর জমা হবে না। অনেক সময় ডুপ্লিকেট ছবি ক্লাউডে জমা হয়ে জায়গা দখল করে নেয়৷ নতুন আইওএসে এই সমস্যা থাকছে না।
- ওয়েব অ্যাপের নোটিফিকেশন এখন হোমস্ক্রিনেই দেখা যাবে।
- কিছু বাগও রয়েছে যেগুলো দ্রুতই ঠিক করা হবে
আপাতত আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রোতে এই আপডেট মিলছে। অন্য ডিভাইসেও দ্রুত আপডেট দেওয়া শুরু হবে। তাই ফিচারগুলো জেনে রাখাই ভালো।
