মির্জাপুরে ইয়ুথ ক্লাবের সদস্যদের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়ুথ ক্লাবের সদস্যরা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মির্জাপুর পৌরসভার সকল নাগরিক। আজ শনিবার মির্জাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ইয়ুথ ক্লাবের সদস্যদের প্রশংসনীয় নানা উদ্যোগ বাসা-বাড়ি ও রাস্তার দেওয়ালে শোভা পাচ্ছে। তাদের এ প্রশসংনীয় উদ্যোগ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করায় তারা একটু দাঁড়িয়ে লাল প্লাকার্ডে সাদা রংয়ে বিভিন্ন বাণী ও লেখাগুলো পড়ে যাচ্ছে।

মির্জাপুর ইয়ুথ ক্লাবের সদস্য দেওয়ান মো. ইমন ও মারুফ হোসেন জানায়, মির্জাপুর পৌর শহরের নাগরিক ও সাধারণ জনসাধারণদের সতেচন করে তোলাই আমাদের এ ইয়ুথ ক্লাব গঠনের মুল্য লক্ষ ও উদ্যেশ্য। ক্লাবের সকল সদস্য একযোগে কাজ করে যাচ্ছেন।

ইয়ুথ ক্লাবের উদ্যোগ্য নাগরিকদের সচেতন করতে বাড়ি ও রাস্তার পাশে দেওয়ালে প্ল্যাকার্ডে শোভা পাচ্ছে, 'মাদক মুক্ত সমাজ গঠন চাই', ;আড্ডা হোক গঠনমূলক', 'ইভটিজিং করা স্মার্ট ছেলেদের কাজ নয়', 'অযথা হর্ণ বাজাবেন না', 'ভালবাসা আর উত্যক্ত করা এক নয়', 'আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান', 'নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অপরকে বলুন', 'যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না', 'বাসা-বাড়ির সামনে একটি বাতি সচেতন ও সুন্দর নাগরিকের লক্ষণ'।

এদিকে ইয়ুথ ক্লাবের সদস্যদের মধ্যে ডা. মো. উজ্জল, মেরাজ হোসেন, তুষার স্যানাল, অপু সরকার, সজিব হোসেন, সাদ্দাম হোসেন, মো. মাসুদ রানা ও রায়হান সরকার রবিন বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন নগর ও নেশা মুক্ত সমাজ গঠনের জন্য আমরা কাজ করতে বদ্ধ পরিকর।আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান ও পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন সুমন বলেন, ইয়ুথ ক্লাবের সদস্যরা মাদকমুক্ত সমাজ গঠন ও পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে ইয়ুথ ক্লাবকে সার্বিক সহযোগিতা করা হবে।

ইত্তেফাক/নূহু