সিঙ্গার বাংলাদেশে চাকরির সুযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৪

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: অ্যাসিস্টান্ট/ ডেপুটি ম্যানেজার।

পদের সংখ্যা: ০১টি।

আবেদনের যোগ্যতা: বিকম, বিবিএ ও এমবিএ পাস করতে হবে। সিএ আংশিক পাস করলেও আবেদন করা যাবে। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স অডিট, ফাইন্যান্স রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। একইসঙ্গে থাকতে হবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকার গুলশানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুয়েটি, স্যালারি রিভিউ ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল, ২০২৩

ইত্তেফাক/আর