অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ ইউআই-এ বদল আসছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

মেসেজিং-এর জন্য হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার। সম্প্রতি মেটা হোয়াটসঅ্যাপে নানা রদবদল আনতে শুরু করেছে। এরমধ্যে হোয়াটস অ্যাপের ইউআই-এ ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষত নিচের বারে তারা প্রচুর পরিবর্তন আনবে। একেবারেই বদলে ফেলা হবে। 

সাম্প্রতিক তথ্য জানাচ্ছে, নতুন আপডেট আইফোনের হোয়াটস অ্যাপের মতো হতে চলেছে। এমনটা হলে অ্যান্ড্রয়েড থেকে কেউ আইওএসে ফিরলে তারজন্য কাজটি সহজ হবে।

অবশ্য কবে নাগাদ এই নতুন আপডেট আসবে সে সম্পর্কে কোনো তথ্যই জানা যায়নি। এমনকি বেটা ব্যবহারকারীদের কাছে কবে অ্যাপটি যাবে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নতুন আপডেটে যে বড় চমক আসছে তা বলাই যায়।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন