এমপি এনামুলের ‘অপ্রীতিকর’ ভিডিও নিয়ে তোলপাড়

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৯:৩২

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের ‘অপ্রীতিকর’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভিডিওকলে দেখা যায়, এমপি এনামুলের মতো একজন এক তরুণীর সঙ্গে কথা বলতে। ভিডিও কলে ওই তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ভিডিওটি বুধবার থেকে ফেসবুকে ছড়িয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর কলাবাগান থানায় এ ঘটনায় এমপি এনামুল একটি সাধারণ ডায়েরি করেছেন। 

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, যখন ব্যাপক উন্নয়ন হচ্ছে ঠিক তখনই একটি পক্ষ ফায়দা হাসিল করতে মরিয়া হয়ে পড়েছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ এমনটি করেছে। দীর্ঘদিন ধরে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। বিগত নির্বাচনেও তারা ফেসবুক পেইজ হ্যাক করে সুপার এডিটিংয়ের মাধ্যমে আপত্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পূর্বের ধারাবাহিকতায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সম্প্রতি আবারও একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। 

তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি/পিও