গুগলকে পার্সোনাল অ্যাপ্লিকেশন লোনের ক্ষেত্রে সতর্কতা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৩:১৮

পার্সোনাল লোন দেয় এমন অ্যাপ্লিকেশনগুলো প্রায়শই অ্যান্ড্রয়েড ফোনে নানা পার্মিশন নিয়ে থাকে। এসব পার্মিশনের মধ্যে কন্টাক্ট ও গুরুত্বপূর্ণ তথ্য এক্সেসের পারমিশনও রয়েছে। তবে গুগল সম্প্রতি এসব পার্সোনাল লোন দেয় এমন অ্যাপ্লিকেশনে এমন পার্মিশন নেওয়ার ক্ষেত্রে নানা বাধা দিতে চলেছে। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়ার পর এক ব্যক্তিকে লোন প্রদানকারী কোম্পানি নানাভাবে বিরক্ত করার ঘটনার অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় গুগল। ভারত ও কেনিয়ায় এমন অনেক ঘটনা ঘটেছে যার কারণে অনেক মানুষ আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন। 

মূলত কেন্দ্রীয় ব্যাংক বা কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন লোন প্রদানকারী অ্যাপের ক্ষেত্রে এমন কিছু নিয়ম জারি করা হয়েছে। এছাড়া লাইসেন্স করা নেই এমন অ্যাপ্লিকেশন দ্রুত প্লেস্টোর থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোন অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় আগেও গুগলকে বহুবার সমালোচিত হতে হয়েছে। অবশেষে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

সূত্র: টেকক্রাঞ্চ

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন