দিনাজপুরের ফুলবাড়িতে নদীতে স্নান করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আঁখি আক্তার (৪) ওই গ্রামের হামিদুর রহমানের মেয়ে ও আনফি আক্তার (৫) একই গ্রামের আইয়ুব আলী মেয়ে।
স্থানীয় রেজওয়ান হোসেন জানান, শিশু দুইটি সবার অগোচরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে স্নান করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে নদীতে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে শিশু দুইটিকে নদীর তল থেকে উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে ভুয়া প্রশ্নপত্র: ১০ লাখ টাকার চেকসহ গ্রেফতার ১
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
