গত বছর অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৬ উন্মুক্ত করা হয়। চলতি বছরে তারা আরেকটি কনফারেন্সের আয়োজন করতে চলেছে। ওই কনফারেন্সে আসতে চলেছে আইওএস ১৭ এর ঘোষণা।
সম্প্রতি এক টুইটারবার্তায় এই খবর পাওয়া গেছে। আইফোন এইট থেকে শুরু করে পরবর্তী সব হ্যান্ডসেটে এই আপডেট আসবে৷ নতুন আপডেটে সফটওয়ার পারফর্ম্যান্সের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। পাশাপাশি কন্ট্রোল সেন্টারেও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে বলে জানা গেছে। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে, নোটিফিকেশন সেটিংস বাদেও সেটিংস এ বাড়তি কিছু সুবিধা যোগ হবে।
সবচেয়ে বড় বিষয়, নতুন আপডেটে অল্পবয়স্ক ও বয়োজ্যেষ্ঠদের চালানোর সুবিধা হবে এমন ইউয়াই করা হয়েছে। শুধু তাই নয়, তারা ডাইনামিক উইজেট নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
