বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় সালমিয়া শহরের অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিনিষ্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এ্যাটাচী ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান বলেন, কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু করার পাশাপাশি তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও বিজনেস কাউন্সিলের মাধ্যমে প্রবাসীদের সুসংগঠিত হওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের গণমাধ্যম সংবাদকর্মীদের মধ্যে, আরটিভির, জালাল উদ্দিন, মাই টিভির আল আমিন রানা, ৭১ টিভির সাদেক রিপন, যমুনা টিভির মোঃ হেবজু, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা, মোশাররফ হোসেন, কালবেলার পাভেল রহমান, জাগো নিউজ ২৪.কম এর জিসান মাহমুদ উপস্থিত ছিলেন।
