সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটি শেফ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র সু শেফ
পদসংখ্যা: ২
যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
পদের নাম: শেফ ডি পার্টি–পেস্ট্রি অ্যান্ড বেকারি
পদসংখ্যা: ২
যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের উপায়: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ও এই লিংকে জানা যাবে। ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৩।
