অ্যাপল ওয়াচে আসছে বড় আপডেট

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮:০০

২০১৫ সালে শেষবার অ্যাপল ওয়াচের সফটওয়ার আপডেট পাওয়া গিয়েছিল। ব্লুমবার্গের মার্ক গুরমানের একটি নতুন ব্লগে এই তথ্য পাওয়া গেছে। যদিও ওয়াচওএস ১০ এর নতুন ফিচার বা ডিজাইন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। বিগত কয়েক মাস ধরেই অ্যাপল ওয়াচে বড় ধরনের আপডেটের কথা শোনা যাচ্ছিল না। 

চলতি বছর অ্যাপলের সম্মেলনে নতুন এই আপডেটগুলো আসতে চলেছে। শুধু তাই নয়, অ্যাপল তাদের সফটওয়ারে সাইডলোডিং অ্যাপের সুবিধাও চালু করছে। সব মিলিয়ে চলতি বছর অ্যাপল সবচেয়ে বড় চমক আনতে চলেছে। 

এসব আপডেটের মধ্যে সবচেয়ে জরুরি অ্যাপলের ওয়াচওএস-এর আপডেট। নতুন আপডেটের মাধ্যমে ইউজার ইন্টারফেস ও ব্যবহারেও ব্যাপক পরিবর্তন আসবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন