কাপড় কতদিন না ধুয়ে পরা যায়

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮:১০

কাপড় ঠিক কতদিন পরপর পরিষ্কার করতে হয়? এই প্রশ্নের সদুত্তর নিয়ে অনেকেই ভাবিত। উত্তরটি জটিল কারণ ব্যক্তিগত অভ্যাসের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক অভ্যাসও এরসঙ্গে জড়িত। তবে কতদিন পরপর কাপড় ধোবেন এই উত্তরটির ওপর অনেক কিছুই নির্ভর করে। কাপড় অনেকদিন না ধুয়ে পড়লে ত্বকের ক্ষতি তো হবেই সেসঙ্গে কাপড়ের মানও কমবে। আর পরিষ্কার করতে গিয়ে আপনাকে প্রচুর ওয়াশিং পাউডার ও সাবান নষ্ট করতে হবে। তাই কিছু বিষয়ে মনোযোগ রাখতেই হবে। এই যেমন: 

ব্যবহারের দিনেই পরিষ্কার করবেন
সরাসরি ত্বকের সংস্পর্শে আসে অন্তর্বাস, মোজা, টাইটস, স্যান্ডো গেঞ্জি ও লেগিংস। এসব কাপড় দিনে ব্যবহার করে দিনেই পরিষ্কার করা উচিত। কারণ এই গরমে ঘামে ভিজে আপনার কাপড়ে জীবাণু তো থাকবেই একইসঙ্গে দুর্গন্ধও ছড়াবে। ত্বকের বাড়তি ক্ষতিও হতে পারে।

বারবার পরবেন যেগুলো
সাধারণ কাপড় না ধুয়ে বারবার পরতে পারেন। নিয়মিত গোসল ও অতিরিক্ত ঘাম না হলে সাধারণ কাপড় বারবার পরতে সমস্যা নেই। তবে যারা অন্তর্বাস বা স্যান্ডো গেঞ্জি পরেন না তাদের অবশ্যই একবার শার্ট-প্যান্ট পরে ধুয়ে ফেলতে হবে।

অনেক দিন না ধুয়ে পরবেন যেগুলো
অনেক কাপড় না ধুয়ে মাসাধিককাল পরা যায়। জিনস, জ্যাকেট ও কোট এমন কাপড়। আবার ড্রাই ওয়াশ করতে হয় এমন কাপড়ও অনেকদিন পরা যায়। মাসে অন্তত একবার জুতো পরিষ্কার করবেন। তবে মাসাধিককাল পরা যায় শুনেই খুশি হলে চলবে না। অন্তত দেখুন ত্বকের কোনো সমস্যা হচ্ছে কি-না। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন