চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২১ জন মারা গেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, লোকজন আগুন থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের সামনের অংশে ঝুলে আছে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
সিসিটিভি জানায়, সন্ধ্যা পর্যন্ত ২১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৭১ জন রুগীকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালে দেশটির ড্যাক্সিং জেলায় একটি অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়। সেই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ বিল্ডিংগুলোর বিশাল অংশ অবৈধ বা অনিরাপদ বলে ঘোষণা দেয়। পরবর্তিতে তা ভেঙে ফেলে। যার কারণে হাজার হাজার অভিবাসী শ্রমিক গৃহহীন হয়ে পড়েছিল।
