এপেক্সে চাকরির সুযোগ  

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:২৪

এপেক্স ফুটওয়্যার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ৬ বছর অভিজ্ঞতাসহ নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
বিভাগের নাম: কমার্শিয়াল
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং/বিবিএ/এমবিএ
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ৩০-৪০ বছর
কর্মস্থল: ঢাকা (গুলশান)

আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/এআই