কর্মী অসন্তোষের কারণে আবারো মেটার ছাটাই

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২৩:২৩

২০২৩ মেটার জন্য 'নিখুঁত হওয়ার' বছর। প্রতিষ্ঠানের ভালোর জন্যেই তারা কর্মী ছাটাই করেছিল। সম্প্রতি ১৯ তারিখে তারা আবার কর্মী ছাটাই করেছে। এবার ইঞ্জিনিয়ার ও সংযুক্ত টেক টিমের কর্মী ছাটাই করেছে। মূলত মেটার কর্মীদের অসন্তোষের জন্যই ছাটাই করা হয়েছে। 

মার্ক জাকারবার্গ বহুদিন ধরেই মেটার কর্মীদের আরও মনোযোগ ও আন্তরিকতা দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছিলেন। এই বাড়তি চাপ অনেকের জন্যই অসহনীয় হয়ে পড়ছিল। প্রযুক্তির এই প্রতিযোগিতার সময়ে অবশ্যই কাজটি সহজ নয়। কর্মীদের মধ্যে একবার অভিযোগও এসেছিল। 'আপনি আমাদের মনোবল ভেঙে দিয়েছেন। আমরা তাহলে কেন মেটায় থাকবো?'

এই প্রশ্নের ভিত্তিতেও প্রতিষ্ঠানের স্বার্থে কর্মী ছাটাই করা হয়েছিল। প্রথমদিকে মেটা প্রায় ১১ হাজার কর্মী ছাটাই করেছিল। আপাতত ফেসবুক তার প্রধান প্রতিদ্বন্দ্বী টিকটককে টেক্কা দিতে বদ্ধপরিকর। যদিও কিভাবে তা করবে তা সামনেই দেখা যাবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন