কোডিং করতে পারে বার্ড এআই

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৮

গুগলের কনভার্শেসনাল এআই টুল বার্ড সফটওয়ার ডেভেলপারদের জন্য নতুন কিছু সুবিধা নিয়ে আসছে। ডেভেলপাররা এখন কোড লেখা, ডিবাগ করা এমনকি কোড বিশ্লেষণ করতেও সাহায্য করবে। অনেকদিন ধরেই এমন একটি চাহিদা অনেকদিন থেকে ছিল। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর থেকেই এই সুবিধা চালু করার কথা আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গুগল রিসার্চ প্রোডাক্ট লিড পেইজ বেইলি ফ্রাইডে পোসড়ে এই তথ্য জানিয়েছেন।

২১ এপ্রিল নতুন এই ডেভেলপমেন্ট ফিচার তারা চালু করেছে। এখন পর্যন্ত ২০টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করা যাবে। কোডিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সি++, গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং টাইপস্ক্রিপ্টের মতো জনপ্রিয় কোডিং ভাষা ব্যবহার করা যাবে।

তবে বার্ডের দক্ষতা শুধু কোড লেখাতেই সীমাবদ্ধ নয় আর। এখন বার্ড দিয়ে এক ভাষার কোড থেকে অন্য ভাষায় কোড অনুবাদ করে নেয়া যাবে। কোড স্নিপেটও সহজেই বিশ্লেষণ করে দেখাতে পারবে এটি। এই নতুন দক্ষতা বার্ডকে অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগীতদের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে এমনটা ধারণা করাই যায়। বার্ডে গিয়ে কোনো কোড ডিবাগ করতে বললেই এখন তা করা যাবে।

এখন প্রশ্ন হচ্ছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা নিঁখুত ফলাফল দেবে? বেইলি জানিয়েছেন, বার্ড এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই ভুল এবং অসম্পূর্ণ কোনো তথ্য পাওয়াটা অস্বাভাবিক নয়। আবার অনেক সময় প্রচড আত্নবিশ্বাসের সজ্ঞে একেবারে ভুল তথ্যও দিতে পারে। এতসব চ্যালেঞ্জের পরেও বার্ডের এই নতুন ডেভেলপমেন্ট নিয়ে গুগল আশাবাদী। বেইলির দাবি, 'এখন বার্ডের মাধ্যমে নতুন পদ্ধতিতে কোড লেখা যাবে, টেস্ট কেস করা যাবে কিংবা এপিআই আপডেট করে নেওয়া যাবে।' 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন