টুইটারে বিজ্ঞাপনদাতাদের ভ্যারিফাইড টিক মার্ক থাকতে হবে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:৪৪

টুইটারের বিখ্যাত নীল টিক চিহ্ন কদিন আগেই শেষ। অর্থের বিনিময়ে ভ্যারিফিকেশনের এই পদ্ধতিটি নিয়ে নানা সমালোচনা চলছে। কারণ অনেকেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। প্রতিষ্ঠানের সিইও খোদ অ্যালন মাস্ক কয়েকজন সেলিব্রিটির ভ্যারিফিকেশনের অর্থ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। কারণ তারা ভ্যারিফাই করবেন না, একবাক্যে জানিয়ে দেন।

এই ঝড়ের মধ্যে নতুন করে আরেক অশনি সংকেত। টুইটার ঘোষণা দিয়েছে এখন বিজ্ঞাপনদাতাদেরও নীল ব্যাজ রাখা বাঞ্ছনীয়। অর্থাৎ নিজ প্রতিষ্ঠানের প্রচারণা করতে হলে প্রথমে ভ্যারিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। একাধিক টুইটার ব্যবহারকারী যাদের মধ্যে উল্লেখযোগ্য মাট নাভারা টুইটারে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে একটি ইমেইল দেখা যাবে। ইমেইলে লেখা রয়েছে, এপ্রিলের ২১ তারিখ থেকে বাণিজ্যিক অ্যাকাউন্টে ভ্যারিফিকেশন ছাড়া বিজ্ঞাপন দেওয়া যাবে না। তাই যত দ্রুত সম্ভব ভ্যারিফাই করে নিতে হবে।

একদিকে মাস্ক সাবস্ক্রিনশনের মাধ্যমে টুইটারকে চাঙ্গা করার চেষ্টা করছেন আর অন্যদিকে বিজ্ঞাপনদাতারা পালাচ্ছেন। এটুকু নিশ্চিত টুইটার এখনো বিজ্ঞাপন থেকে আয় করতে চায়। কারণ প্রতিষ্ঠানটির বড় বিজ্ঞাপনদাতারা মাসে অন্তত ১০০০ মার্কিন ডলার খরচ করে। অনেকে ইতোমধ্যে অফিশিয়ালি গোল্ড চেক মার্ক পেয়ে গেছে। সম্ভবত বিজ্ঞাপনের ক্ষেত্রে ভুয়া ব্যবসায় প্রতিষ্ঠানকে হঠানোর জন্য এমন কিছু করা হচ্ছে। টুইটারের চেকমার্কের বৈচিত্র্য এখন একাধিক সমস্যা তৈরি করতে পারে। বিজ্ঞাপনদাতারা আরও সরে যাবে হয়তো এই সিদ্ধান্তে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন