ল্যাপটপের এসএসডি বদলের আগে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ২২:১১

ল্যাপটপের স্টোরেজ বাড়ানো অনেক সময়ই জরুরি৷ তবে সম্প্রতি এসব পণ্যের দাম অনেক বেড়ে গেছে। এই দামের সঙ্গে সমন্বয় করা কঠিন। তবে এসএসডি অনেক সময় জরুরি হয়৷ ল্যাপটপে এসএসডি লাগানোর আগে যা যা করা জরুরি তা একটু ভাবা দরকার:

আপনার ল্যাপটপের রিকুয়ারমেন্ট দেখুন
ল্যাপটপে এসএসডি লাগালেই হবে না। বুঝতে হবে কোন ধরনের এসএসডি আপনার ল্যাপটপে দরকার। বাজারে সেরা অনেক মডেল আছে। তবে সেরা যাচাই করবেন আপনার ল্যাপটপের মডেলের ভিত্তিতে। 

বাজারের মডেল যাচাই করুন
বাজারে অনেকগুলো এসএসডি মডেল পাওয়া যাবে। এসব এসএসডি মডেল কোম্পানি-ভেদে বিভিন্ন দামে আসতে পারে। সচরাচর আমরা বাজেটের ভিত্তিতে কিনতে যাই। তেমনটা না করে আগে দেখুন কত বাজেটে আপনার মডেলটি পাবেন। প্রয়োজনে কয়েকদিন পর কিনুন। ফিচার ও দাম এবং ব্র্যান্ডের অবস্থা সব বিবেচনা করে নির্ধারণ করুন। 

বর্তমান ড্রাইভের ডাটা ব্যাকআপ রাখুন
বর্তমান যে ড্রাইভটি রয়েছে সেটির ভেতরের জরুরি ডাটা ব্যাকআপ রাখুন। সেটি নতুন ড্রাইভে নেয়ার সময় নিশ্চিত করতে হবে ম্যালওয়ার যেন প্রবেশ না করে। তাহলে নতুন ড্রাইভে ঝামেলা হবে।

ধারণা না থাকলে নিজে ইন্সটল করবেন না
যদি ল্যাপটপ খোলার পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে নিজে নিজে লাগানোর প্রয়োজন নেই। বরং যে দোকান থেকে কিনবেন সে দোকানেই দক্ষ কাউকে দিয়ে লাগিয়ে নিন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন