সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের হোম লোন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৬ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/ ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট বিসয়ে ২-৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোম ও মরটগেজ লোন বিষয় কাজে দক্ষতা থাকতে হবে। রিটেলিং ব্যাংকিং, বিজনেস ডেভেলপমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীর হতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ইন্টারপারসোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। দক্ষতা থাকতে হবে এমএস অফিসের কাজে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৬ মে, ২০২৩
