উপজেলায় জুয়া খেলার জায়গা দেয়ায় গ্রাম পুলিশ আশেক আলীকে গ্রেফতার করেছেন পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার জুয়া নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবাহানের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম বেলকা গ্রামের গ্রাম পুলিশ আশেক আলীর বাড়ীতে অভিযান চালালে জুয়ারীরে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ জুয়ার জায়গা দেওয়ার অপরাধে গ্রাম পুলিশ আশেক আলীকে গ্রেফতার করেন।
ইত্তেফাক/আরকেজি
