উইন্ডোজ ১০-এর আর আপডেট আসবে না

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:৪১

মাইক্রোসফট আর উইন্ডোজ ১০ নিয়ে আগাচ্ছে না। তারা তাদের পূর্ণ মনোযোগ দিতে চায় উইন্ডোজ ১১ তে।

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ ২২এইচ২ ভার্সনটিই হবে এই সংস্করণের শেষ বড় আপডেট৷ আপডেটের পর ২০২৫ সালের ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিমাসের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তারপর থেকে আর পাওয়া যাবে না মাইক্রোসফটের সাপোর্ট। 

মাইক্রোসফট এখন ক্রেতাদের মনোযোগ উইন্ডোজ ১১'র দিকে ফেরাতে বদ্ধপরিকর। নতুন এই সংস্করণটি দেড় বছর আগে উন্মুক্ত হওয়ার পর জনপ্রিয়তাও পেয়েছে বেশ। এর আগে উইন্ডোজ সেভেন আর এইটের সাপোর্ট বন্ধ করে দেয়া হয়। গত বছর তারা জানিয়েছিল উইন্ডোজ ১০ এর আপডেটও বন্ধ করে দেয়া হবে। এখন এই আপডেট বন্ধের সময়টিও জানা হয়ে গেলো।
সূত্র: দ্য ভার্জ 

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন