আসছে এক্সপিরিয়ার নতুন ফ্ল্যাগশিপ

আপডেট : ০২ মে ২০২৩, ১৫:৫১

জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট যখন কিছু ঘোষণা দেয় তখন উৎসাহ বাড়াটাই স্বাভাবিক। সনি ইলেকট্রনিকের জগতে বড় নাম হলেও স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে তাদের অংশগ্রহণের মাত্রাটা অত বড় নয়। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে তারা পিছিয়েও নেই। সনির এক্সপিরিয়া হচ্ছে তাদের স্মার্টফোনের সবচেয়ে ভালো লাইন আপ। 

তবে সনি এক্সপিরিয়া লাইন আপের ফোন দীর্ঘদিন বাজারে আসছে না। তাই ভক্তরাও অনেকদিন প্রশ্ন করছিলেন সনি এক্সপিরিয়ার কি এখানেই শেষ? তবে না। ১১ মে একটি নতুন ক্যামেরা মডিউল নিয়ে আসছে। সনি এক্সপিরিয়ার টুইটার পেজ থেকে এই ঘোষণা এসেছে। সেখানে তারা জানাচ্ছে নতুন মডেল, নতুন টেকনোলজি নিয়ে সিনিক ক্যামেরা টেক আসছে। 

এই ঘোষণার পরপরই সবাই ধারনা করছে সনি এক্সপিরিয়ার নতুন মডেল আসছে। এই নতুন মডেল হয়তো সামনেই আসছে না। এই বছরের শেষ বা সামনের বছরের শুরুতে আসতে পারে। তাই ভক্তরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন