গুগল ওয়ার্কস্পেসে যুক্ত হলো বার্ড এআই

আপডেট : ০৬ মে ২০২৩, ১৩:৫৩

মার্চে গুগল তাদের বার্ড এআই উন্মুক্ত করার পর অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে লড়াই করতে হচ্ছে চ্যাটজিপিটি, মাইক্রোসফট বিং এর সঙ্গে৷ আর এরই সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য সমস্যা। তবে এতদিন খুব সীমিত পরিসরে বার্ড এআই ব্যবহার করা গেলেও সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টেও ব্যবহার করা যাবে বার্ড। 

বলা যায়, বার্ড এআই ওয়ার্কস্পেসে ব্যবহার করতে না পারা একটি বড় সীমাবদ্ধতা ছিল। ওয়ার্কস্পেস অ্যাকাউন্টেই সচরাচর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয় বেশি৷ সেখানে অন্য প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে থাকা গুগল একটু দেরিতে চালু করলেও বেশি দেরি হয়নি। 

বার্ডের অফিশিয়াল চেঞ্জলগে বলা হয়েছে, ওয়ার্কস্পেস এডমিনরা এখন তাদের ডোমেইনে বার্ড যুক্ত করতে পারবেন। অর্থাৎ বার্ড এখন ডোমেইনের মাধ্যমে পাওয়া যাবে। ডোমেইন দেওয়া সাপেক্ষেই শুধুমাত্র বার্ড ব্যবহার করা যাবে। 

সূত্র: নাইন টু ফাইভ গুগল

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন