পশ্চিমবঙ্গে দুইজন নিহত হয়েছে পুলিশের গুলিতে, দাবি বিজেপির

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:০৮

শনিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায় বিজেপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ২ জনের, বলে দাবি করে গেরুয়া প্রতিনিধি দলটি। এনডিটিভি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ আলহুওয়ালিয়ার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন আরও ২ সদস্য, সাংসদ সত্যপাল সিং, বি ডি রাম সহ বিজেপির রাজ্য নেতৃত্ব।
“আমরা মৃত ও আহতদের পরিবার এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দেখেছি। আমরা পুলিশের ব্যবহৃত স্বয়ংক্রিয় রাইফেলের বুলেটের অংশবিশেষও পেয়েছি। এই ঘটনা প্রমাণ করছে যে বৃহস্পতিবার বিজেপি কর্মীদের মারতেই গুলি চালিয়েছিল পুলিশ”,অভিযোগ আলুয়ালিয়ার। 

আরও পড়ুনঃ ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

বৃহস্পতিবার রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয় ২ জনের, আহত হন আরও ১১ জন।

ইত্তেফাক/টিএস