আইপ্যাডের নতুন দুই এডিটিং অ্যাপ ফাইনাল কাট প্রো ও লজিক কাট প্রো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে। তবে আপাতত অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। দুটি অ্যাপে মাসিক ৪ দশমিক ৯৯ ডলার সাবস্ক্রিপশনের বিনিময়ে এই দুটি অ্যাপ ব্যবহার করা যাবে। ভিডিও ও গানের জন্য আলাদা দুটি অ্যাপের মাধ্যমে আইপ্যাডে এডিটিং হবে আরও সহজ।
ম্যাগনেটিক টাইমলাইন অনুসরণ করা, মুভি ক্লিপ এডিট বাদেও আঙুলের ছোঁয়ায় অনেক জটিল এডিটিং করে ফেলা যাবে নিমেষেই। তাছাড়া লাইভ ড্রয়িং নামে একটি নতুন ফিচার আছে এটিতে। এই ফিচারের মাধ্যমে আপনার ভিডিওতে অ্যাপল পেনের ব্যবহারে সহজেই কিছু লিখতে পারবেন।
দুটো অ্যাপই টাচ রিস্পন্সিভ করে বানানো হয়েছে। আর মাল্টিটাচ গেসচারের ব্যবহার করায় এডিটিং টুল ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ। বিভিন্ন যন্ত্রাংশের জন্য বিভিন্ন ধরনের সেটিংস দেওয়া আছে। ফলে আইপ্যাডেই এখন অনেক সহজে এডিটিং করা যাবে গান বা ভিডিও। অ্যাপল ভবিষ্যতে নতুন কিছু ফিচার সংযুক্ত করার কথা বলেছে। প্রথম এক মাস সাবস্ক্রিপশনকারীরা ফ্রি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ম্যাক থেকে আইপ্যাডের মাধ্যমে সহজেই ভিডিও বা গান আদান-প্রদানের সুবিধা থাকছে অ্যাপের মাধ্যমেই।
