শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা 

আপডেট : ১৩ মে ২০২৩, ১৭:২৮

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১৩ মে) ঢাকা সহ দেশের ৮ টি বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র মতে, এবার ব্যবসা শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪১ হাজার ৩৬৮ টি। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এই ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পরিমার্জিত নিয়মে পাঁচটি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে । চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে মোট ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থীর লড়ছেন।

ইত্তেফাক/এআই