ঘোষণাটি চমকে দেওয়ার মতোই। ওপো আর মারিসিলিকন চিপ তৈরি করবে না বলে ঘোষণা দিয়েছে। অনেকেই এই চিপের সঙ্গে পরিচিত নয়। মারিসিলিকন ওপোরই নিজস্ব চিপ। এমন একটি সময়ে এই ঘোষণা এলো যখন গুগল, স্যামসাংসহ অনেক কোম্পানিই মূলত নিজস্ব চিপের দিকে মনোযোগ বাড়াচ্ছে।
যতদূর জানা গেছে, জেকু চিপ প্লান্ট ওপোর এই চিপ বানানোর দায়িত্ব পেয়েছিল। কিন্তু বৈশ্বিক অর্থনীতির দুরবস্থা এবং স্মার্টফোন মার্কেটের অবস্থা বিবেচনা করে ওপো জেকুর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
২০২১ সালে সর্বপ্রথম মারিসিলিকন চিপ বাজারে আনে ওপো। ২০২২ সালে ওপো ফাইন্ড এক্স-৫ ফোনে এই চিপ ব্যবহার করা হয়। মারিসিলিকন এক্স এবং মারিসিলিকন ওয়াই নামে দুটি চিপসেট যথেষ্ট সম্ভাবনা দেখাতে পেরেছিল। বৈশ্বিক অর্থনীতির দোহাই বাদে অন্য কোনো কারণে এই চিপ না বানানোর কারণ নেই কোম্পানিটির কাছে। তবে ওপো বলছে চিপ বানানো বন্ধ হলেও সাপোর্ট ও ওপটমাইজেশন বন্ধ হচ্ছে না। নতুন এক্স-সিকক্স সিরিজ হ্যাসলব্লেডের সঙ্গে তারা একজোট হয়ে কাজ করছে। মূলত ইমেজ প্রসেসিং এর দিকেই চলতি বছর তাদের সব মনোযোগ।
