বন্ধ হচ্ছে ডিজনির স্টার ওয়ার্স হোটেল

আপডেট : ২০ মে ২০২৩, ১১:০৪

ডিজনির ব্যয়বহুল স্টার ওয়ার্স হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হোটেলে দুই রাত থাকলে হলে ৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়। 

ডিজনি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সেপ্টেম্বরের ২৮-৩০ তারিখ পর্যন্ত তারা শেষ সেবা দেবে। স্টার ওয়ার্সের ভক্তদের জন্য গড়ে তোলা চমৎকার এই হোটেলটি ২০২২ সালে প্রথম চালু করা হয়। কিন্তু খুব বেশিদিন তারা ব্যবসা চালিয়ে যেতে পারেনি। মূলত ওরল্যান্ডোতে ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি থিম পার্ক গড়ার কাজ চলছে ডিজনির। তাই তারা ব্যয় কমাতে এই হোটেল বন্ধ করে দিচ্ছে। 

শুরু থেকেই স্টার ওয়ার্স হোটেলের ব্যবসা ভালোর দিকে ছিল না। কারণ দামটা কম নয়। চমৎকার সাজসজ্জার এই হোটেলটি ডিজনির আর্থিক ক্ষতির চিহ্নই হয়ে থাকবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন