ফ্রান্সে উদীচীর ভাষা ও সাংস্কৃতিক মেলা

আপডেট : ০৬ জুন ২০২৩, ০১:৪৮

ফ্রান্সের উবারভিলিয়ে শহরের ভাষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার স্থানীয় সময় দুপুর ২টায় ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং মেরির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই শহরের ৫৭টি ভিন্ন ভাষাভাষির জনগোষ্ঠি এই ভাষার মেলায় অংশ নেন।

ভাষা ও সংস্কৃতি মেলার উদ্বোধন করে উবারভিলিয়ে শহরের মেয়র ম্যাডামি কারিন ফ্রান্টক্লেট। ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রেসিডেন্ট কার্লোস সামদুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স উদীচীর সভাপতি কিরণময় মণ্ডলসহ শহরের বিভিন্ন জাতিগোষ্ঠি ও রাজনৈতিক নেতারা।

ভাষা ও সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী ফ্রান্স সংসদ এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্রছাত্রীরা ৫২ ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ সংগীত পরিবেশন করেন। পাশাপাশি শিল্পীরা আরও একটি গান ও দুটি নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার এবং নৃত্য পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের নৃত্য বিভাগের নির্বাহী সম্পাদক জি এম শরিফুল ইসলাম।

এই আয়োজনে চলতি বছর ২০২৩ সালে ৫৭টি ভাষাভষির জনগোষ্ঠী অংশ নেয়। ব্যাপক উৎসাহ নিয়ে শহরের বিভিন্ন জাতিগোষ্ঠী ছোট ছোট স্টলের মাধ্যমে তাদের দেশে শিক্ষা ও সংস্কৃতি ভাষার মেলার আগত সবার সামনে তুলে ধরেন। উদীচী ফ্রান্স সংসদ তাদের নিজস্ব স্টলের দেশে সংস্কৃতি বহন করে এমন পণ্যের সমাহার করে বিদেশিদের মাঝে বাংলাদেশকে তুলে ধরেন।

ইত্তেফাক/ইআ