ছয় হাজারেরও বেশি সাবরেডিট প্রাইভেট করে দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছে আর/ফানি, আর/সায়েন্স, আর/গেমিং, আর/মিউজিক এর মতো সাবরেডিট। রেডিটের এপিআই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই মূলত সাবরেডিট প্রাইভেট করা হচ্ছে।
সপ্তাহখানেক আগে থেকেই তোরজোর চলছিল। মডারেটররা আগেও ঘোষণা দিয়েছিলেন। এত আগে রেডিটের জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ অ্যাপোলো বন্ধের ঘোষণা আসে।
কারণ রেডিটের এপিআই এর দাম বেশি হওয়ায় তারা কাজ চালাতে পারবে না। আপাতত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ আছে সাবরেডিট। পরিবর্তনের আগে তারা কমিউনিটির কাছে এভেইলেবল হবে না।
