রেডিটের সিইও স্টিভ হুফম্যান অবশেষে মুখ খুলেছেন। সাবরেডিটে ইতোমধ্যে রেডিটের এপিআই মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন চলমান।
তিনি বিষয়টির ব্যাপারে মন্তব্য করে জানান, রেডিট কখনই থার্ড পার্টি অ্যাপের জন্য বানানো হয়নি। তিনি জানান, 'প্রায় ৯৮ শতাংশ ব্যবহারকারী রেডিট ব্যবহার করেন। অবশিষ্টরা এপিআই ব্যবহার করে বট, অ্যাপ বা অন্য অনেক কিছু ডেভেলপ করে। বরং বিষয়টি নিয়ে আমি আগে থেকেই সোচ্চার না হওয়ার জন্য দায়ী।'
রেডিটের এপিআই মূল্যবৃদ্ধির ফলে একাধিক থার্ড পার্টি অ্যাপ কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। হুফম্যানের মন্তব্য, থার্ড পার্টি অ্যাপ এতদিন এই এপিআই ব্যবহার করে নিজেদের ব্যবসা গুছাচ্ছিলো। তিনি অ্যাপোলোর বিষয়ে বলেন, 'ওরা তো আমাদের সেবা নিচ্ছে। এজন্য তাদের মূল্য দিতে হবে। এটাই তো নিয়মবদ্ধ।' যদিও অ্যাপোলো ডেভেলপার প্রাইসিং নিয়ে সমঝোতার বিষয়ে আলোচনার কথা বলেন। কিন্তু এর ডেডলাইন এত কত যে তাদের বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়।
হুফম্যান অবশ্য এ প্রশ্নের মুখোমুখি হয়ে সঠিক উত্তরে যাননি। তিনি বলেন, আমরা তো আগ্রহীদের সঙ্গে সমঝোতা করতে চাই। আমাদের সেবা আরও ছড়িয়ে পড়ুক এটা সবার কাম্য।' চলমান রেডিট বিদ্রোহকে তারা গুরুত্ব দিচ্ছে না এমন নয়। তবে এও তিনি জানিয়েছেন, ৮০ শতাংশ রেডিট কমিউনিটি এখনো তাদের কার্যক্রম চালাচ্ছে।
