নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র শিক্ষার্থীদের সংগঠন ‘আইটি ক্লাবের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ক্লাবের মোডারেটর মো. ইফতেখারুল আলম ইফাত ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৪ ব্যাচের শিক্ষার্থী অর্নব দে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের শাহরিয়ার আহমেদ সিয়াম।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইরফানুর হক নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নাসিম মোল্লা, কোষাধ্যক্ষ প্রশান্ত দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহসিন আহমেদ, প্রোগ্রাম সম্পাদক ১ মাহবুব হাসান তালুকদার, প্রোগ্রাম সম্পাদক ২ সানজিদা সামান্তা, পাবিল রিলেশন ও এক্সটার্নাল কমিউনিকেশন সম্পাদক সানজিদা নিতু, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাফি। কার্যনির্বাহী সদস্য পদে আছেন মোহাম্মদ মারুফ ইসলাম, আসিফ ইকবাল, মিশন দেবনাথ যারিন, তাসনিন আহম্মদ।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ বলেন, 'দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটির হাত ধরে আইটি ক্লাবকে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা ক্লাবে পরিণত করা হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সামনে আমাদের অনেক গুলো কর্মসূচি যেমন, প্রোগ্রামিং কনটেস্ট, রোবোটিকস, সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার আয়োজন করা হবে। তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তিগত দিক দিয়ে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে আইটি ক্লাব কাজ করে যাচ্ছে।'
ক্লাবের সভাপতি অর্নব দে বলেন, 'আইটি ক্লাব গঠনের মূল উদ্দেশ্যই ছিল টেকনোলজি ও আইটি বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে ক্লাবের সদস্যদের জ্ঞান বিকাশের লক্ষ্যে কাজ করা। আইটি ক্লাবের দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটিও ক্লাবটি গঠনের মূল উদ্দেশ্য নিয়েই কাজ করে যাবে। '
