হোয়াটস অ্যাপে ব্যবহার করা যাবে একাধিক একাউন্ট

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮:৪৭

হোয়াটস অ্যাপ একাধিক নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তারমধ্যে এক অ্যাপে একাধিক একাউন্ট ব্যবহারের সুবিধা একটি। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য অ্যাপে যেমন একাধিক একাউন্ট থাকলে সহজেই সুইচ করা যায় হোয়াটস অ্যাপেও এই সুবিধা আসতে চলেছে। 

কিন্তু এই ফিচারটি মূলত অ্যান্ড্রয়েডে হোয়াটস অ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একজন ব্যবসায়ী বা এমন প্রতিষ্ঠানের একাধিক একাউন্ট থাকতে পারে।

তাদের জন্য অন্তত এই ফিচারটি কাজের। তাছাড়া সম্প্রতি তারা কম্প্যানিয়ন মোড চালু করেছে। এই কম্প্যানিয়ন মোড চালু করায় কিছু সুবিধা তাদের হচ্ছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন