চালকবিহীন ট্যাক্সির জন্য বাণিজ্যিক লাইসেন্স পেয়েছে বাইদু

আপডেট : ২০ জুন ২০২৩, ০৫:৪৬

চীনের প্রযুক্তি সংস্থা বাইদু ইনকর্পোরেশন দেশের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের কিছু অংশে চালকবিহীন রাইড শেয়ারিং পরিষেবার জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বাণিজ্যিক লাইসেন্স পেয়েছে।

অ্যাপোলো গো ব্র্যান্ডের অধীনে এর চালকবিহীন রোবোট্যাক্সির বহরটি শেনজেনে ১৮৮ বর্গ কিমি এলাকা জুড়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় ও পরিচালনা করার অনুমতি পাবে বলে জানিয়েছে বাইদু।

বাইদু ২০২২ সালে শেনজেনে প্রথম স্ব-চালিত গাড়ি নিয়ে আসে কিন্তু তখন গাড়িগুলোকে চালক ছাড়া পরিচালনার জন্য রাস্তায় নামতে দেয়া হয়নি। এর বহরে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়েও নিষেধাজ্ঞা ছিলো।

বাইদু সেখানে সম্পূর্ণ চালকবিহীন পরিষেবা দেওয়ার জন্য উহান, চংকিং এবং বেইজিংসহ আরও তিনটি চীনা শহর থেকে লাইসেন্স পেয়েছে। কিন্তু বেইজিংয়ে কোম্পানিটি এখনও বাণিজ্যিক লাইসেন্সের জন্য অপেক্ষা করছে।

বাইদু বলছে, তারা এই বছর রাস্তায় অতিরিক্ত ২০০ সম্পূর্ণ চালকবিহীন রোবোটক্সি রাখার পরিকল্পনা করছে।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন