ইলন মাস্ক টুইটারে নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছেন। নতুন এই ফিচারটির নাম বার্ড অ্যাপ। ফিচারটি আহামরি কিছু না। টুইটার ব্যবহারকারীরা তাদের প্রিয় টুইটগুলো আলাদা ট্যাবে রাখতে পারবেন। এই ট্যাবটিকে 'হাইলাইটেড' ট্যাব নামে আলাদা করা হয়েছে।
এটিকে পুরোপুরি নতুন ফিচার বলা যাবে না। কারণ ইনস্টাগ্রামেও এমন ফিচার আছে। নতুন এই ফিচারটি সংযুক্ত করা হয়েছে বলে একটি টুইটও করা হয়েছে। ফিচারটি ব্যবহার করা সোজা।
যে টুইটটিকে হাইলাইটেড ট্যাবে স্থানান্তর করা হবে সেই টুইটে আগে যেতে হবে। টুইটের ডানপাশের ওপরদিকে তিনটা ডট রয়েছে। সেই তিনটি ডটে ক্লিক করলে হাইলাইট করার অপশনটি দেখা যাবে। নতুন এই ফিচারে টুইটার ব্যবহারকারীরা কতটা খুশি হবে তা আসলে এখনো বোঝা যাচ্ছে না।
