হোয়াটস অ্যাপ ব্যাপক জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। এমন একটি প্লাটফর্মে মেটা একের পর এক বড় ফিচার যুক্ত করছে। এবার তারা মেটার কোয়েস্টেও হোয়াটস অ্যাপ যুক্ত করতে চলেছে। ওয়াবেটাইনফোর একটি তথ্য অন্তত এমনটিই জানাচ্ছে।
মেটা কোয়েস্ট অ্যান্ড্রয়েড বেটা কমপ্যাটিবিলিটি থাকা ডিভাইসে থাকলে সেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। সামনেই একটি আপডেটের মাধ্যমে ফিচারটি চালু করা হবে। ফিচারটি হোয়াটস অ্যাপের ২.২৩.১২.১২ ভার্সনে দেখা গেছে।
অনেকে ইতোমধ্যে জোর করে ফিচারটি চালু করার চেষ্টা করেছে। তবে এখনও অফিশিয়ালি ভার্চুয়াল রিয়েলিটির জগতে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে না। তবে ব্যবহার করা গেলে হোয়াটস অ্যাপ চ্যাটিং প্লাটফর্ম হিসেবে একচ্ছত আধিপত্যই পেতে চলেছে তাতে সন্দেহ নেই।
