অ্যাপে ভিডিও বিজ্ঞাপন দেখাবে উবার

আপডেট : ২১ জুন ২০২৩, ২১:০৯

শিগগিরই উবার তাদের অ্যাপের মধ্যে ভিডিও বিজ্ঞাপন প্রদর্শন করবে। চলতি সপ্তাহেই প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই বিজ্ঞাপন প্রদর্শন শুরু হবে। 

খবরে বলা হয়, ব্যবহারকারীরা যখন কোনো রাইডের জন্য অপেক্ষা করবেন এবং ভ্রমণ চলমান থাকবে তখন এই বিজ্ঞাপন দেখানো হবে। শুধু রাইড শেয়ারিং নয়, উবার ইটসে অর্ডার দেওয়ার পর, সার্চ রেজাল্ট এবং অন্যান্য অংশে এই বিজ্ঞাপন দেখানো হবে।

এমনকি কিছু উবার কারের মধ্যে রাখা ট্যাবলেটেও এই বিজ্ঞাপন প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও অন্যান্য বাজারগুলোতে চলতি বছরের শেষ নাগাদ এই ভিডিও বিজ্ঞাপন চালু হবে। ২০১৯ সাল থেকে উবার ইটসে এবং গত বছর থেকে রাইড শেয়ারিং সেবায় স্ট্যাটিক বিজ্ঞাপন দেখানো শুরু করে উবার। 

২০২৪ নাগাদ কোম্পানিটি বিজ্ঞাপন থেকে এক বিলিয়ন ডলার আয় করতে চায়। স্বাভাবিকভাবে ভিডিও বিজ্ঞাপনের সাউন্ড মিউট (বন্ধ) থাকবে এবং সর্বোচ্চ ৯০ সেকেন্ড পর্যন্ত চলবে। তবে ব্যবহারকারী তার অ্যাপে প্রদর্শিত বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন কিনা সেটি এখনও পরিস্কার নয়।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন