নেটফ্লিক্স তাদের সেরা ১০ শো এর র্যাংকিং করার পদ্ধতিতে বদল আনছে। এখন ভিউয়ের ওপর ভিত্তি করে মূলত এটি নির্ধারিত হচ্ছে। কতক্ষণ দেখা হচ্ছে তা না বিচার করে কয়বার দেখা হয়েছে তার ভিত্তিতে বিচার করাটা ভুল।
নেটফ্লিক্স জানাচ্ছে বড় শিরোনামের শো যেন ছোট শিরোনামের শো থেকে বেশি সুবিধা না পায় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু নতুন পদ্ধতি তো আসলে বিস্তারিত কিছু জানায় না। কতজন দেখেছে তা কি পুরোপুরি জানা যাবে?
তাছাড়া হিসেব আরেকটু বদলেছে। ২৮-৯১ দিন পর্যন্ত শোগুলো যদি টিকে থাকে তাহলেই নেটফ্লিক্স তাদের দিকে মনোযোগ দিবে। নেটফ্লিক্স আর স্ট্রিমাররা এমনিতেও অনেকদিন তাদের ভিউয়ার ডাটা প্রকাশ করতে চায়নি। এবার হয়তো তার বদল আসবে। এই সিদ্ধান্তে বিজ্ঞাপনদাতারা বুঝতে পারবে কোন শোতে তারা বিজ্ঞাপন দিতে পারে। নেটফ্লিক্সে এমনিতেও নতুন গ্রাহক বাড়া কমছে। এই সময় বিনিয়োগকারীদের ওপরই তাদের সব মনোযোগ বাড়াতে হচ্ছে।
