বর্ষায় ব্যাগে রাখবেন যা

আপডেট : ২২ জুন ২০২৩, ১৬:১৯

প্রতিদিনই বৃষ্টির আভাস। বর্ষায় তাই প্রস্তুতি সবসময় রাখতে হয়। এই বর্ষায় যদি আপনি বৃষ্টি-ভেজা আতঙ্ক থেকে মুক্তি পেতে চান তাহলে যা ব্যাগে রাখবেন: 

  • ব্যাগে সবসময় রেইনকোট রাখবেন। এই সময় অনেকেই বর্ষাতি রাখার সুফল বুঝতে পারেন। 
  • বর্ষাতি না রাখলে ব্যাগে থ্রি ফোল্ড একটি ছাতা রাখতে পারেন। তাহলে ছাতা ঝুলিয়ে বহন করার ঝামেলা থাকবে না। 

  • প্লাস্টিকের একটি কভার ব্যাগ রাখুন। যখনই দেখবেন বৃষ্টি আসছে প্রিয় স্মার্টফোনের সুরক্ষায় কভারে রাখুন সব। 
  • বাইরে বের হলে অবশ্যই ব্যাগ ও ল্যাপটপ কাভার রাখতে হবে। 
  • বৃষ্টির পানি গায়ে লাগতেই পারে। সামান্য হলেও লাগবে। সেজন্য হ্যান্ড টাওয়েল আর টিস্যু রাখুন সঙ্গে। 

  • বর্ষায় ইনফ্লুয়েঞ্জা আর সংক্রমণ রোগ ছড়ায়। একটি হ্যান্ড স্যানিটাইজার রাখা ভাল। 
  • এই সময় ভ্যাপসা গরমও বৃষ্টির পর হতে পারে। তখন হয় ঘাম। ঘাম থেকে দুর্গন্ধ যাতে না ছড়ায় সুগন্ধি রাখতে পারেন। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন