ঈদে ত্বকের যত্ন

আপডেট : ২৯ জুন ২০২৩, ১৬:০৩

ঈদুল আজহার সময় অনেকেই ত্বকের দ্রুত যত্নের বিষয়ে মনোযোগী হয়ে ওঠে। কিন্তু তাড়াহুড়ো করে কি কাঙ্ক্ষিত ফলাফল মেলে? হয়তো মেলে না। তবে মোটামুটি সাজের কিছু প্রস্তুতি করে নিতে পারবেন। সেজন্য আপনাকে ফেসপ্যাকের ওপর নির্ভর করতে হবে। কি কি ফেসপ্যাক নেওয়া যেতে পারে? চলুন দেখে নেই:  

মধুর মাস্ক
প্রথমে তিন টেবিল চামচ মধু আর ১/৩ টেবিল চামচ দারুচিনির গুড়ো মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন।

দুধ ও ময়দার প্যাক
৩ টেবিল চামচ ময়দা, ১/৪ কাপ দুধ, ১ টেবিল চামচ লেবু। এই প্যাক বানিয়ে ২০ মিনিটের মতো ত্বকে রাখুন। 

মুলতানি মাটির মাস্ক
মুলতানি মাটি এখন জনপ্রিয় হয়ে উঠছে। এই মাস্ক বানানোর জন্য ২ টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটির মাস্ক, ৫-৬টি শসার খোসা, ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ত্বক ধুয়ে নিন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন