ঈদে প্রিয়জনদের উপহার দিন 

আপডেট : ২৯ জুন ২০২৩, ২২:২০

ঈদ আয়োজন উপলক্ষ্যে সবাই নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে সবাই ভাবেন প্রিয়জনকে কি উপহার দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যা যা ভাবা যায়:

নতুন নোট
ঈদ সালামি বহু আগে থেকেই ছিল। এখনও আছে। সেক্ষেত্রে নতুন নোট সালামি হিসেবে শিশুদের দিতে পারেন। এমনকি ভাই-বোনকেও যদি নতুন নোট দেয়া হয় তাহলেও হয়। 

ইনডোর প্লান্ট দিন
কারো বাড়িতে ঘুরতে গেলে বা ঈদে নবদম্পতিদের বাড়ি গেলে ইনডোর প্লান্টস নিয়ে যেতে পারেন। 

চকলেট
ঈদের দিন সবাই মিষ্টিমুখে ব্যস্ত। তবে চকলেটের আবেদন একটু আলাদা। চকলেট নিয়ে চলে যান। 

রান্না করা খাবার
ঈদে নিজের বাড়িতে রান্না করা খাবার প্রিয়জনকে দিলে সবচেয়ে ভালো হয়। প্রতিটি বাড়িতেই উৎসবের ধুম। তাই রান্না করা খাবার পাঠান তাদের কাছে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন