জাগো হিন্দু পরিষদ ওমান শাখার উদ্দ্যেগে ২৯ জুন বৃহস্পতিবার ওমানস্থ বারকা আল ফাওয়ান হলে নব গঠিত কমিটির শপথ গ্রহণ গীতাপাঠ, গুণিজন সংবর্ধনা ও সদস্যদের এক মহামিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ওমান শাখার সব সদস্যদের পাশাপাশি সংগঠনের উপদেষ্ঠা ও গুণি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সুকুমার মন্ডলের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক বিটু নাথ ও সহ সভাপতি পিন্টু নাথ (জয়)এর সঞ্চালনায় সকাল ১০ টায় মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে গীতা পাঠ করেন সংগঠনের দপ্তর সম্পাদক রনজিত নাথ। স্বাগত বক্তব্য দেন জাগো হিন্দু পরিষদ ওমান শাখার সাধারণ সম্পাদক টমাস দেবনাথ এবং পরবর্তীতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে জাগো হিন্দু পরিষদ ওমান শাখা।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সবসময় মানবতার সেবায় যুক্ত থাকার অঙ্গিকার করেন এবং জাগো হিন্দু পরিষদ ওমান শাখার কাজের প্রশংসা করেন।
পরে প্রসাদ আস্বাদন শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে গুণিজনদের সম্মাননা স্মারক দেয়া হয়। বিকালে এক মনোমুগ্ধকর ধর্মীয় সংগীতানুষ্ঠানের মাধ্যম মিলনমেলায় সমাপ্তি ঘোষণা করা হয়।
