টুইটারের প্রতিদ্বন্দ্বী নতুন অ্যাপ থ্রেড

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২২:৩৩

ইনস্টাগ্রাম টুইটারের প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বানানোর উদ্যোগ নিচ্ছে একথা বহু পুরনো। এর আগেও আমরা একাধিক প্রতিবেদনে জানিয়েছি এই প্রজেক্টের কথা। অবশেষে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করার ঘোষণা দিয়েছে। ৬ জুলাই থ্রেড নামে নতুন প্লাটফর্মটি চালু হতে যাচ্ছে। 

অ্যাপটি প্লেস্টোরে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা। চাইলে কেউ প্রি-অর্ডার করতে পারেন। প্রশ্ন হচ্ছে, নতুন এই অ্যাপে কি সুবিধা মিলবে? কেনই বা ব্যবহার করবেন? দেখে নেওয়া যাক:  

টেক্সটনির্ভর যোগাযোগ
নাম দেখেই অনেকটুকু অনুমান করা যায়। টেক্সটনির্ভর যোগাযোগ বাড়াতেই নতুন এই প্লাটফর্ম বানানো হয়েছে। সর্বোচ্চ ২৮০ শব্দের থ্রেড দেওয়া যাবে। অবশ্যই প্লাটফর্মে বর্ণ-সংখ্যার ওপরও একটা সীমাবদ্ধতা থাকবে। প্লাটফর্মটি ডিসেনট্রালাইজড। 

টুইটারের বিকল্প
টুইটারের পরিবেশ ভালো লাগছে না? থ্রেডে সবকিছুই এমনভাবে গোছানো যে টুইটারের মতোই লাগবে এখানে। সে হিসেবে যারা টুইটার থেকে ভালো একটি প্লাটফর্ম খোঁজ করছেন তাদের জন্য সুখবর অবশ্যই। 

লগিন করুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে
থ্রেডে লগিন করার জন্য নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। এখন যে কেউ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগিন করতে পারবেন। আপাতত বিস্তারিত অনেক কিছুই অজানা রয়ে গেছে। তবে কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, কেউ চাইলে অ্যাপের ভেতর তার কন্টাক্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন