গুগল ফটোজে নতুন ভিডিও ইফেক্ট

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:০৮

গুগল ফটোজে সম্প্রতি একাধিক পরিবর্তন আসতে শুরু করেছে। কোম্পানিটি বিভিন্ন সময়ে এই গ্যালারি ক্লাউড অ্যাপের ফিচার যুক্ত করার বিষয়ে মনোযোগ দিচ্ছে।

এবার তারা ১২টি ভিন্ন ভিডিও ইফেক্ট যুক্ত করেছে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। শুধু পিক্সেল ৭ ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। 

গুগল ফটোজে এমনিতেও ফটো ফিল্টার আছে। তবে ভিডিও ফিল্টার অন্তত সেভাবে কাজ করবে না। বরং ভিডিওকে মডিফাই করে দিবে। গুগলের দাবি, ব্যবহারকারীরা ইফেক্ট ব্যবহার করলেও মূল ভিডিও বদলাবে না। 

নতুন ফিল্টারগুলো হলো: বি এন্ড ডব্লিউ ফিল্ম, লোমো, ডাস্ট মিক্স, পেপার টিয়ার, লাইট লিক, ফিল্ম মুড, ফিশিয়ে, ক্রোমাটিক, ভিনট্যাজ, লে-আউটস, পোস্টার ও রেট্রো ফিল্ম। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন