অ্যাপলজিপিটি। নামটি শুনলে অবাক হতে হয়। চ্যাটজিপটির থেকে জিপিটি লাগিয়ে দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাবে নাম লেখিয়েছে অ্যাপল।
গত বছর এই কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষামূলকভাবে চালুর খবর পাওয়া গেছিল। গুগলের ক্লাউডে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা করা হয়েছে। শোনা গেছে, তারা গুগলের জ্যাক্স মেশিন লার্নিং মডেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছে। অ্যাপল আইক্লাউডের জন্য এমনিতেও গুগল ক্লাউড ব্যবহার করে। তবে অ্যাপলকে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে হবে যার কাঠামো উন্নত ও ব্যবহারকারীদের প্রাইভেসির নিরাপত্তা নিশ্চিত করবে৷
অ্যাপলকে তাদের ব্র্যান্ড নেমের প্রতি বিশ্বস্ত থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করতে হবে। এ বিষয়ে তারা যে অনেক আগ্রহী তাও বোঝা যাচ্ছে৷ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তায় তারা বিনিয়োগ বাড়িয়েছে ও তাদের জব লিস্টিং করার ক্ষেত্রেও এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
