কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩:২১

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই  প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের এমপি অধ্যক্ষ মহিববুর রহমান।

তিনি বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব ও উপজেলা সিনিয়র মৎস্য অপু শাহের সঞ্চালনায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

অতিথিরা পানিতে মাছ ছাড়ছেন। ছবি: ইত্তেফাক

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া থানার ওসি আমী আহম্মেদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান, ওয়ার্ল্ড ফিসের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।

এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

ইত্তেফাক/আরএজে