আচমকা কেটে গেলে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৩:৪৫

দুর্ঘটনাবশত শরীরের কোনো অংশ কেটে গেলে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করতে হয়। অনেক সময় হাতের কাছে ফার্স্ট এইড কিট না পেলে ঘরোয়া উপাদান দিয়েই কাজ করা যায়। এসব ঘরোয়া উপাদানের মধ্যে রয়েছে:

হলুদ
হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। প্রদাহ ও ব্যথানাশক হিসেবেও এর সুনাম রয়েছে। কাটা স্থানে হলুদ লাগালে তাই ব্যথা ও জ্বালাপোড়া কমে। 


নারকেল তেল
যদি তেলের ছিটে লেগে বা আগুনের সংস্পর্শে ত্বকে কিছু হয় তাহলে নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পোড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। 

নিমপাতা
কেটে গেলে বা আঘাত লাগলে অ্যান্টিসেপটিক হিসেবে নিমপাতার জুড়ি নেই। নিমপাতা বেটে ত্বকে লাগালে আরাম পাওয়া যায়। আর নিমপাতা বাটতে অসুবিধা মনে হলে নিমতেল তো আছেই।  

সূত্র: হেলথইন 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন