হোয়াটস অ্যাপ গ্রুপে মেম্বার যোগ করুন শর্টকাটে

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৮:০০

হোয়াটস অ্যাপ সম্প্রতি ব্যবহারকারীর সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে৷ এবার গ্রুপচ্যাট সামলানোর জন্য তারা মেম্বার যোগ করার শর্টকাট সুবিধা দিয়েছে।

এই মুহূর্তে হোয়াটস অ্যাপ গ্রুপে মেম্বার যুক্ত করতে হলে প্রথমে হোয়াটস অ্যাপে গিয়ে গ্রুপ ইনফো দেখতে হয়। আর এই গ্রুপ ইনফো দিয়ে মেম্বার যুক্ত করতে গেলে আরও ঝামেলা পোহাতে হয়। কিন্তু হোয়াটস অ্যাপ এবার এই প্রক্রিয়াও সহজ করবে বলে জানিয়েছে। 

নতুন পদ্ধতিতে গ্রুপে একটি ব্যানার দেখা যাবে যেখান থেকে চ্যাটে থাকা অবস্থাতেই মেম্বার যুক্ত করা যাবে। তবে ওই গ্রুপ পার্মিশন যদি এই শর্টকাট ব্যবহারের অনুমতি দেয় তাহলেই তা ব্যবহার করা যাবে। আপাতত একটি বেটা আপডেট হিসেবে কয়েকজন আইফোন ব্যবহারকারী ব্যবহার করছেন। 

নতুন এই ফিচারের আরেকটি সম্ভাবনা রয়েছে। অন্তত হোয়াটস অ্যাপ গ্রুপের এডমিনরা নতুন মেম্বার যুক্ত করার বিষয়ে তৎপর থাকবে। তাই নতুন ব্যবহারকারী বাড়ানোর বিষয়টি নিয়েও হোয়াটস অ্যাপ ভাবছে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন