টুইটারের নীল পাখি এখন অতীত। টুইটার মৃত এই ঘোষণা দিয়ে এখন প্লাটফর্মটির নাম দেওয়া হয়েছে এক্স ডট কম। মাস্কের এই রিব্রান্ড নিয়ে বিতর্ক যেন থামছেই না। বিতর্ক থেকে মাস্ক নিজেকে সরাতেও পারছেন না। তবে সম্প্রতি ধারণা করা হচ্ছে এক্স ডট কম সম্ভবত চীনের উইচ্যাটেরই একটি হুবহু নকল হতে পারে।
উইচ্যাট সর্বপ্রথম হোয়াটস অ্যাপের বিকল্প হিসেবে চালু হয়। সেখানে চ্যাট আছে আবার মোমেন্ট ফিচার রয়েছে যা অনেকটা ফেসবুকের মতো। তাছাড়া ওয়ালেট হিসেবেও এটির একটি ব্যবহার রয়েছে। অধিকাংশ চীনে রিটেইলার আর দোকান উইচ্যাট পেমেন্ট গ্রহণ করে। ফলে উইচ্যাটের মাধ্যমে ব্যবহারকারীরা ক্রেডিট ও ডেবিট কার্ড লিংক করে নিতে পারে। সরকারি নানা সুবিধাও রয়েছে উইচ্যাটে। বাসাবাড়ির বিল দেওয়া, কোনো টিকেট কেনা, কোথাও বিনিয়োগ করা এমনকি ঋণের সুবিধাও রয়েছে এখানে।
উইচ্যাট শুধু যোগাযোগের মাধ্যম নয়। করোনাকালে উইচ্যাট অনেকের জন্য প্রধান ব্যবহারযোগ্য মাধ্যম হয়ে ওঠে। তবে এমন একটি অ্যাপের অসুবিধাও রয়েছে। এত সুবিধা দিতে গিয়ে অ্যাপটি প্রচুর স্টোরেজ দখল করে নেয়। ১০ জিবি যদি একটি অ্যাপ একাই দখল করে নেয় তাহলে তা ইতিবাচক কিছু তো নয়। আর তাছাড়া রাষ্ট্রীয় নীতি উইচ্যাটে ভালোভাবেই প্রয়োগ করার অভিযোগ ত রয়েছেই। উইচ্যাটে সরকারি সেন্সরশিপ এত বেশি যে সরকারের বিরুদ্ধে কেউ উইচ্যাটে কথা বলতে পারে না। আর চীনে বিবিসি, ফেসবুক এমনকি মাস্কের এক্স ডট কমও নিষিদ্ধ।
উইচ্যাট নিয়ে এত আলোচনার প্রসঙ্গ মূলত মাস্কের সাম্প্রতিক সিদ্ধান্ত। এক্স ডট কমের মধ্যেও অনেকটা উইচ্যাটের মতোই সুবিধা আনা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই নতুন ফিচার কি পশ্চিমা বিশ্বে সফলতা পাবে কি-না।
উইচ্যাট এশিয়ায় সফলতা পাওয়ার একটি বড় কারণ সেখানে ওপেন ওয়েবের ব্যবহারকারী এমনিতেও ছিল কম। আর অবস্থাক্রমে তারা ওপেন ওয়েবের তুলনায় অ্যাপনির্ভর সুবিধাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। চীনের মানুষ ইন্টারনেট ব্যবহারের সুবিধা একটু দেরিতেই পেয়েছিল। আর এজন্যই তারা কম্পিউটারনির্ভর অ্যাপ্লিকেশনের বদলে স্মার্টফোননির্ভর। তাই মাস্কের নতুন সিদ্ধান্ত অনেকটা উইচ্যাটের মতো প্লাটফর্ম বানানোর হলে তা সফল হবে কি-না এ নিয়ে সন্দেহ রয়েছে। প্রশ্নও রয়ে যাচ্ছে, মাস্ক কি মূলত পশ্চিমা উইচ্যাট বানানোর দিকেই ঝুঁকছেন। আপাতত সেটিই মনে হচ্ছে। টুইটারের প্রতিদ্বন্দ্বী আপাতত যেহেতু ভাবা যাচ্ছে না তাই রিব্রান্ডেড এক্স ডট কম আদতে কি হবে সেটি একটি চিন্তার বিষয়।
সূত্র: বিবিসি

মাস্ক কি উইচ্যাট বানানোর দিকে ঝুঁকছেন?
অ্যাপলের স্ক্রিন টাইম বাগ