বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২১:৫৮

নানা কর্মসূচিতে জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 

পরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী কর্তৃক ‌‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩’ অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেন অতিথিরা।

ইত্তেফাক/পিও